Headlines

টানা তিন বছর রাবার বাগান ভাঙচুরের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন সিপিআই(এম) নেতা

মধুপুর থানাধীন পুরাথল রাজনগর এলাকায় টানা তিন বছর ধরে নিজের রাবার বাগান ভাঙচুর ও গাছ কেটে নষ্ট করার অভিযোগ তুলেছেন সিপিআই(এম) নেতা দেব প্রসাদ চৌধুরী (দেবল)। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই ঘটনা ঘটছে এবং একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।দেব প্রসাদ চৌধুরীর অভিযোগ, বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজের জমিতে গড়ে তোলা রাবার বাগানই তাঁর পরিবারের প্রধান জীবিকার উৎস। গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে বাগানে হামলা চালিয়ে রাবার গাছ ভেঙে ও কেটে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে। প্রতিবারই তিনি মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে দাবি করেন।তিনি আরও অভিযোগ করেন, ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের পরিচয় তাঁর জানা থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রকাশ্যে তাঁদের নাম বলতে পারছেন না। পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে জেলা পুলিশ সুপার এবং রাজ্য পুলিশের মহাপরিচালকের (ডিজিপি) দ্বারস্থ হবেন।ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *