Headlines

টানা বৃষ্টিতে ধলাইয়ে বন্যার থাবা, ঘরছাড়া ১৭ পরিবার আশ্রয় শিবিরে

ধলাই জেলার ছাওমনু ব্লকের অন্তর্গত ধন্যা রাম কারবারি পাড়ায় টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদী ও জলাশয়ের জলস্তর বৃদ্ধি পাওয়ায় এলাকায় জল ঢুকে পড়ে, ফলে অন্তত ১৭টি পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে।বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ধন্যা রাম কারবারি পাড়া স্কুল মাঠ সংলগ্ন বিশ্রামঘরে আশ্রয় নিয়েছেন। আকস্মিক বন্যার কারণে অনেকেই নিজেদের ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে আনতে পারেননি। ফলে খাদ্য, পোশাক ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়েছেন বলে জানান আশ্রয় নেওয়া বাসিন্দারা।স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরও বহু পরিবার ঘরছাড়া হতে পারেন। তাঁদের অভিযোগ, খবর প্রকাশের সময় পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনিক আধিকারিক তাঁদের সঙ্গে দেখা করতে আসেননি।এলাকাবাসী দ্রুত ত্রাণ, বিশুদ্ধ পানীয় জল, খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। পরিস্থিতির দিকে নজর রেখে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিও উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *