স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র নয়ন দেবনাথ। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছুড়িমাই শিব মন্দিরের সামনে জাতীয় সড়কে।দুর্ঘটনায় গুরুতর আহত নয়নকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রিপারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়িটির সন্ধানে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আহত ছাত্রের পরিবার ও স্থানীয়রা। ঘটনার তদন্ত করে দ্রুত পলাতক গাড়ি ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।
ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, পলাতক গাড়ি
