Headlines

ডিজিপির মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব কংগ্রেস

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি)-এর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি এবং রাজ্যের জাতীয় সড়কগুলোর বেহাল অবস্থা নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস নেতারা ডিজিপির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তাঁদের মতে, ঘটনাটি নিয়ে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে, তার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ উত্তর দেওয়া প্রয়োজন।এছাড়াও তাঁরা রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থার সমালোচনা করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কগুলোর দুরবস্থার কারণে সাধারণ মানুষকে নিত্যদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। দ্রুত সংস্কার ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *