দিল্লি সফর শেষে রাজ্যে ফিরে তিনদলীয় জোট নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। আসন সমঝোতার ভিত্তিতেই তিনদলীয় জোট গড়ে উঠছে বলে জানিয়েছেন তিনি।দিল্লি থেকে ফেরার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জোটের রূপরেখা নিয়ে প্রয়োজনীয় আলোচনা চলছে বলেও ইঙ্গিত দেন তিনি।এদিকে আত্মসমর্পণকারী এনএলএফটি সদস্যদের রাস্তা অবরোধের প্রসঙ্গেও প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী। অবরোধের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।রাজনৈতিক জোটের পাশাপাশি অবরোধ ইস্যুতে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।
তিনদলীয় জোটে আসন সমঝোতা, দিল্লি থেকে ফিরেই বড় বার্তা মুখ্যমন্ত্রীর
