Headlines

তিন দফা দাবিতে বিলোনিয়ায় যুব কংগ্রেসের ৬ ঘণ্টার গণঅবস্থান

তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বিলোনিয়া জেলা যুব কংগ্রেসের উদ্যোগে ৬ ঘণ্টার গণঅবস্থান আন্দোলন অনুষ্ঠিত হয়। শুক্রবারের এই কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মী ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন।আন্দোলনকারীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে, রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় পুনরায় PRTC বাধ্যতামূলক করা, TET-1 ও TET-2 উত্তীর্ণ যুবক-যুবতীদের অবিলম্বে নিয়োগ এবং রাজ্যের নিয়োগ নীতির অপব্যবহার বন্ধ করা।যুব কংগ্রেসের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় স্থানীয় যুবক-যুবতীদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। তাই দ্রুত স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ ব্যবস্থা কার্যকর করার দাবি জানানো হয়।এদিনের গণঅবস্থান থেকে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন যুব কংগ্রেসের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *