Headlines

তিন বছরের ব্যবধানে দুই ছেলেকে হারালেন মা-বাবা, মেলাঘর চরে শোকের ছায়া!

মেলাঘর চরের মালেক মিয়ার পরিবারে নেমে এসেছে শোকের কালো ছায়া। মাত্র তিন বছরের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন মা-বাবা। যে দুই সন্তান একদিন তাঁদের বার্ধক্যের অবলম্বন হওয়ার কথা ছিল, তাঁদেরই অকালমৃত্যুর শোক এখন বয়ে বেড়াতে হচ্ছে পরিবারকে।প্রায় তিন বছর আগে, মালেক মিয়ার ছোট ছেলে ৩২ বছর বয়সী মনির হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। সেই শোকের ক্ষত পুরোপুরি শুকিয়ে ওঠার আগেই ফের নেমে এল আরও বড় আঘাত।গতকাল হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন মালেক মিয়ার বড় ছেলে ৩৯ বছর বয়সী জাহাঙ্গীর হোসেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।জাহাঙ্গীর হোসেন রেখে গেছেন দুই ছোট মেয়ে। বাবাকে হারিয়ে তাঁদের ভবিষ্যৎও এখন অনিশ্চয়তার মুখে।একদিকে দুই সন্তান হারানোর যন্ত্রণা, অন্যদিকে বাবাকে হারিয়ে দুই শিশুর কান্না—সব মিলিয়ে মেলাঘর চরের পরিবেশ হয়ে উঠেছে ভারী। পরপর দুই ছেলের অকালমৃত্যুতে মালেক মিয়ার পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজন ও স্থানীয় বাসিন্দারাও এই মর্মান্তিক ঘটনায় স্তব্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *