Headlines

সাব্রুমে সপ্তম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ!

সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম ডি সম্পারি ত্রিপুরা। সে সাব্রুমের পি এম শ্রী বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।জানা গেছে, ডি সম্পারি ত্রিপুরা সাব্রুম মহকুমার ইস্ট লুডুয়ার নতুন পুনর্বাসন কলোনির বাসিন্দা এবং এসপিও জওয়ান কিশোর ত্রিপুরার মেয়ে। পড়াশোনার জন্য সে সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে বিশ্বজিৎ বসাকের বাড়িতে ভাড়ায় থাকত।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে এক বান্ধবীর সঙ্গে রাত কাটানোর পর ভোররাতে নিজের ভাড়া বাড়িতে ফিরে আসে সে। পরে ঘরের ভিতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় বলে জানা গেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাব্রুম থানার পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে আরও তথ্য ও প্রমাণ সংগ্রহের জন্য বিলোনিয়া থেকে ফরেনসিক টিম আসছে বলে জানা গেছে।মাত্র ১৩ বছরের এক কিশোরীর এমন মর্মান্তিক পরিণতির পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *