Headlines

তিন মাস ধরে পানীয় জলের সংকট, লালছড়ায় ক্ষোভে রাস্তা অবরোধ মহিলাদের!

বাগবাসা, ৯ অক্টোবর: তিন মাস ধরে পানীয় জলের সমস্যায় জেরবার বাগবাসা বিধানসভা কেন্দ্রের লালছড়া এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে জলের সংকট চলতে থাকায় এবার ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মহিলারা। নিজেদের সমস্যার কথা তুলে ধরে এক নেতার সামনেই ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, প্রতিবাদ জানাতে রাস্তায় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগ, দীর্ঘ তিন মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন লালছড়া এলাকার মানুষ। দৈনন্দিন কাজে প্রয়োজনীয় জল সংগ্রহ করতে গিয়ে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে তাঁদের। বারবার সমস্যার সম্মুখীন হয়েও স্থায়ী সমাধান না মেলায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।এদিন মহিলারা তাঁদের ক্ষোভ প্রকাশ করে দ্রুত পানীয় জলের সমস্যা সমাধানের দাবি জানান। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি তুলেছেন তাঁরা।তবে কবে নাগাদ লালছড়া এলাকার পানীয় জলের সমস্যা মিটবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *