Headlines

তিলথৈ হাসপাতালে বিধায়কের পরিদর্শন, পার্কিং উন্নয়নে ১০ লক্ষ টাকা বরাদ্দ

উত্তর ত্রিপুরা জেলার তিলথৈ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা, পরিচ্ছন্নতা ও পরিকাঠামো খতিয়ে দেখতে মঙ্গলবার হাসপাতাল পরিদর্শন করেন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ।পরিদর্শনকালে হাসপাতালের নিচতলার বাথরুমে পাইপলাইনের সমস্যার কারণে জল সংকট ও অপরিচ্ছন্নতার বিষয়টি খতিয়ে দেখেন বিধায়ক। তাঁর দাবি, সমস্যার সমাধানে ইতিমধ্যেই প্লাম্বার কাজ শুরু করেছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।হাসপাতালের পার্কিং ব্যবস্থার উন্নয়নে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের সময় জেনারেটর চালু রাখতে পর্যাপ্ত ডিজেলের ব্যবস্থা করার বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।বিধায়ক জানান, গত বছর পৃথক ডেডিকেটেড ট্রান্সফরমার বসানোর পর লো-ভোল্টেজের সমস্যা অনেকটাই দূর হয়েছে। এছাড়া প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে হাসপাতালের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এর ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময় জরুরি পরিষেবা এবং প্রয়োজনীয় ওষুধ সংরক্ষণের ব্যবস্থা সচল রাখা সম্ভব হচ্ছে।হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামোর মান বজায় রাখতে নিয়মিত নজরদারি চালানো হবে বলেও জানিয়েছেন বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *