Headlines

ত্রিপুরায় ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সিইও-র সাংবাদিক সম্মেলন

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে আসন্ন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) কর্মসূচি নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন ত্রিপুরার প্রধান নির্বাচন আধিকারিক (CEO)।আগরতলার সিভিল সেক্রেটারিয়েটের প্রেস কনফারেন্স হলে বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে ভোটার তালিকার বিশেষ সংশোধন কর্মসূচির উদ্দেশ্য, সময়সূচি এবং বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।প্রধান নির্বাচন আধিকারিক জানান, নির্ভুল ও হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত করাই এই বিশেষ সংশোধন অভিযানের মূল লক্ষ্য। তিনি ভোটারদের নির্ধারিত সময়ে প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংশোধনের কাজে সহযোগিতা করার আহ্বান জানান।তথ্য ও সংস্কৃতি (ICA) দপ্তরের নিউজ ব্যুরোর উদ্যোগে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *