Headlines

ত্রিপুরায় মহিলা কংগ্রেসের সাংবাদিক সম্মেলন, সংগঠন শক্তিশালী করার বার্তা

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে রবিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা লিংকিম হাওকিপ (Lhingkim Haokip), ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ।সাংবাদিক সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, রাজ্যের বিভিন্ন সমসাময়িক বিষয় এবং মহিলা কংগ্রেসের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন ইস্যুতে দলের অবস্থানও তুলে ধরেন নেতৃবৃন্দ।এদিন উপস্থিত নেত্রীরা জানান, রাজ্যের মানুষের স্বার্থে এবং মহিলাদের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে মহিলা কংগ্রেস আগামী দিনেও ধারাবাহিকভাবে আন্দোলন ও গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাবে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *