Headlines

দশদা বিদ্যুৎ অফিসে মদের আসরের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী!

কাঞ্চনপুর মহকুমাজুড়ে বিদ্যুৎ পরিষেবা নিয়ে যখন সাধারণ মানুষের ভোগান্তি চরমে, ঠিক সেই সময় দশদা বিদ্যুৎ অফিসকে ঘিরে উঠল গুরুতর অভিযোগ। শনিবার রাতে বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ কয়েকজন যুবক অফিসে গেলে সেখানে বাংলা মদের আসর চলছিল বলে অভিযোগ করেন তাঁরা।স্থানীয়দের অভিযোগ, তীব্র গরমের মধ্যে দিনে একাধিকবার বিদ্যুৎ আসা-যাওয়ায় মানুষ যখন নাজেহাল, তখন বিদ্যুৎ দপ্তরের অফিসেই কর্মীদের মদ্যপানের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। ঘটনাটি সত্য হলে দায়িত্বশীলতা ও পরিষেবা ব্যবস্থাপনা নিয়ে বড় প্রশ্ন উঠছে।ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।এ বিষয়ে দশদা বিদ্যুৎ অফিসের SDO মনোজ দাংশুর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *