মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মদিন উপলক্ষে ঊনকোটি জেলায় একদিনের প্রবাস কর্মসূচিতে এসে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে সরব হলেন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি অরিন্দম দেব। কৈলাসহরে সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি মহারাজার অবদান নিয়ে আলোচনা করেন তিনি।অরিন্দম দেবের অভিযোগ, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে মহারাজা বীর বিক্রমকে তাঁর প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি। বর্তমান সরকার মহারাজার অবদানকে যথাযথভাবে তুলে ধরার উদ্যোগ নিয়েছে বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে বিরোধীদের ‘দিমাগি নকশাল’ বলে কটাক্ষ করে এর বিরুদ্ধে আগামী দিনে যুব মোর্চা সংগঠিতভাবে জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা বিজেপি সভাপতি বিমল কর, রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষসহ অন্যান্য নেতা ও যুব মোর্চার কর্মীরা। অরিন্দম দেবের মন্তব্যকে ঘিরে ঊনকোটি জেলায় নতুন করে রাজনৈতিক চাপানউতোরের আবহ তৈরি হয়েছে।
‘দিমাগি নকশাল’ মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক তরজা, পাল্টা জবাবের হুঁশিয়ারি
