আগরতলা: আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে বনমালীপুরের ইয়ংস কর্নার ক্লাবে অনুষ্ঠিত হলো খুঁটিপুজো। পুজোর প্রস্তুতি ও আয়োজনকে ঘিরে ক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যী-সহ ক্লাবের সদস্য ও অন্যান্য বিশিষ্টজনেরা।
দুর্গাপুজোর প্রস্তুতিতে ইয়ংস কর্নার ক্লাবে খুঁটিপুজো
