Headlines

দুর্ঘটনা নয়, খুনের অভিযোগ! প্রবীর দে মৃত্যুর ঘটনায় তেলিয়ামুড়া থানায় মামলা

তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকায় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এবার নতুন মোড়। প্রথমদিকে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে করা হলেও, নিহতের পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যার অভিযোগ ওঠায় শুরু হয়েছে নতুন করে তদন্ত।গত ১৭ সেপ্টেম্বর রাতে মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে মৃত যুবকের পরিচয় জানা যায়—তিনি তেলিয়ামুড়ার জয়নগর এলাকার বাসিন্দা প্রবীর দে ওরফে জুন।প্রবীরের মৃত্যুর কারণ নিয়ে শুরু থেকেই পরিবারের মধ্যে প্রশ্ন ছিল। এবার তাঁর বাবা প্রদীপ দে অভিযোগ করেছেন, তাঁর ছেলেকে কোনও শক্ত বস্তু দিয়ে আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই অভিযোগে তিনি তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।থানা সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় মামলা নথিভুক্ত হয়েছে। মামলার কেস নম্বর TLM PS 54। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ।তবে প্রবীর দে-র মৃত্যু দুর্ঘটনার কারণে, নাকি এটি হত্যাকাণ্ড—তা এখনও নিশ্চিত নয়। পরিবারের অভিযোগের সত্যতা, মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।মাইগঙ্গায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন করে হত্যার অভিযোগ সামনে আসায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন পুলিশের তদন্ত ও প্রমাণের ভিত্তিতেই পরিষ্কার হবে প্রবীর দে-র মৃত্যুর আসল রহস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *