স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে দুর্জয়নগর এএনএম (ANM) ইনস্টিটিউটের নবনির্মিত ভবন পরিদর্শন করলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য সচিব Kiran Gitte।পরিদর্শনকালে তিনি নতুন ভবনের বিভিন্ন অবকাঠামোগত সুবিধা, প্রশিক্ষণ কক্ষ, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ-সুবিধা খতিয়ে দেখেন। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে ভবনের নির্মাণকাজ ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত তথ্য নেন তিনি।স্বাস্থ্য সচিব জানান, রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে দক্ষ নার্সিং ও স্বাস্থ্যকর্মী তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই নতুন ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশা প্রকাশ করেন, উন্নত প্রশিক্ষণ পরিবেশের মাধ্যমে এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা ভবিষ্যতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবেন।পরিদর্শনের সময় স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। নতুন ভবন চালু হলে শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
দুর্জয়নগর ANM ইনস্টিটিউটের নতুন ভবন পরিদর্শনে স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে
