Headlines

দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি কৃষকসভার, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান

আগরতলা: একটি পরিবারের ওপর হামলা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী লুট এবং পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগে তীব্র প্রতিবাদ জানাল সারা ভারত কৃষক সভা। দুষ্কৃতীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারের দাঁড়ানোর দাবি জানানো হয়েছে।কৃষক ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অঘোর দেববর্মা, সম্পাদক রতন দাস এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সিদ্দিকুর রহমান।সাংবাদিক সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একটি দরিদ্র পরিবারের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে।ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কৃষকসভার নেতারা অভিযুক্ত দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটির আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করে সরকারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়।তাঁদের দাবি, ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ও অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। তাই দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নিয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।কৃষকসভার বক্তব্য, মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। একইসঙ্গে মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার রক্ষায় প্রশাসনকে আরও সংবেদনশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *