Headlines

দেও ও মনু নদীর জলস্তর বৃদ্ধি, জলমগ্ন কুমারঘাট কো-অপারেটিভ সংলগ্ন সড়ক

টানা বর্ষণের জেরে দেও নদী ও মনু নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ঊনকোটি জেলার কুমারঘাট শহরের একাধিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে কুমারঘাট কো-অপারেটিভের সামনের প্রধান সড়ক জলমগ্ন হয়ে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকাগুলোতে জল ঢুকতে শুরু করেছে। কো-অপারেটিভ সংলগ্ন সড়কে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পথচারীদেরও চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।এদিকে, নদীর জলস্তর আরও বাড়লে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে নদীর পরিস্থিতির ওপর নজরদারি চালানো হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রাখা হয়েছে বলে জানা গেছে।স্থানীয়দের দাবি, জলাবদ্ধতা নিরসন এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমানো সম্ভব হয়। নদীর জলস্তর বৃদ্ধি অব্যাহত থাকায় এলাকাবাসীকে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *