Headlines

দ্রব্যমূল্য বৃদ্ধি ও চালকদের হয়রানির প্রতিবাদে শ্রমিক কংগ্রেসের বিক্ষোভ

লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ই-রিকশা, টমটম ও অটোচালকদের উপর কথিত হয়রানির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস। সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরা হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। পাশাপাশি ই-রিকশা, টমটম ও অটোচালকদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। অবিলম্বে সমস্যাগুলির সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *