নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ধর্মনগর রাজবাড়ী এলাকার আইএসবিটির সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় উত্তম কুমার নাথ নামে এক ব্যক্তিকে আটক করা হয়।তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে প্রায় ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। অভিযুক্তের বাড়ি কাঞ্চনপুর এলাকায়।ঘটনায় ধর্মনগর থানায় এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে জাতীয় বা আন্তর্জাতিক মাদক পাচারচক্রের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ধর্মনগরে ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের জালে সন্দেহভাজন যুবক
