উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার ভাগ্যপুর এলাকায় ছয় দফা দাবিকে সামনে রেখে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ পদযাত্রার আয়োজন করল সিপিআই(এম)। চন্দ্রপুর বাজার থেকে ভাগ্যপুর আলমবাজার পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে দলের নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।পদযাত্রায় অংশ নেন ধর্মনগরের প্রাক্তন বিধায়ক তথা সিপিআই(এম) নেতা অমিতাভ দত্ত, রতন রায়সহ দলের অন্যান্য নেতৃত্ব। কর্মসূচি চলাকালীন বিভিন্ন দাবির সমর্থনে স্লোগান দেওয়া হয় এবং সাধারণ মানুষের সমস্যা তুলে ধরা হয়।দলের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গৃহহীন পরিবারগুলিকে সরকারি উদ্যোগে আবাসন প্রদান।বর্ধিত বিদ্যুৎ মাসুল প্রত্যাহার।এমজিএনআরইজিএ-তে ২০০ দিনের কাজ ও দৈনিক ৬০০ টাকা মজুরি নিশ্চিত করা।কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য ও লাভজনক মূল্য নিশ্চিত করা।গ্রামীণ সড়কগুলির দ্রুত সংস্কার ও উন্নয়ন।প্রতি মাসে নিয়মিত সামাজিক ভাতা প্রদান।দলের দাবি, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান এবং জনস্বার্থে এই দাবিগুলি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। পদযাত্রা শেষে সিপিআই(এম) নেতৃত্ব সরকারের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ধর্মনগরে সিপিআই(এম)-এর ৭ কিমি পদযাত্রা, ছয় দফা দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা
