Headlines

ধলাই ভেঙে ‘কমলপুর জেলা’ গঠনের দাবি, সাংবাদিক সম্মেলনে আন্দোলন কমিটির ঘোষণা

কমলপুর, ১২ জুলাই: জনস্বার্থে ধলাই জেলা বিভক্ত করে কমলপুরকে পৃথক জেলা হিসেবে ঘোষণার দাবি উঠেছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই দাবি উত্থাপন করে ধলাই জেলা বিভক্তি আন্দোলন কমিটি।আন্দোলন কমিটির সদস্যরা জানান, রাজ্যের অন্যতম প্রাচীন মহকুমা কমলপুর দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও ভৌগোলিক গুরুত্ব বহন করে আসছে। জনসাধারণের সুবিধা, প্রশাসনিক পরিষেবা আরও সহজলভ্য করা এবং সামগ্রিক উন্নয়নের স্বার্থেই কমলপুরকে পৃথক জেলা হিসেবে গঠন করা প্রয়োজন বলে তারা দাবি করেন।তাদের বক্তব্য, নতুন জেলা গঠিত হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের গতি বাড়বে। পাশাপাশি সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি পরিষেবা পেতে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে না বলেও মত প্রকাশ করেন আন্দোলনকারীরা।সাংবাদিক সম্মেলনে আন্দোলন কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *