আসন্ন নগর পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করল প্রদেশ বিজেপি। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে রাজ্য সভাপতি ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে জেলা ও মণ্ডল স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, প্রচারকৌশল এবং তৃণমূল স্তরে জনসংযোগ আরও জোরদার করার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
নগর ও পুর ভোটের প্রস্তুতিতে বিজেপির বৈঠক, মাঠে নামার বার্তা
