Headlines

নলছড়ে চাঞ্চল্য! প্রকাশ্যে মারধরের পর দুই সন্তানের জননীর সঙ্গে শ্রমিক নেতার ‘বিয়ে’

নলছড়েতে চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগ, এক শ্রমিক নেতা ও দুই সন্তানের জননী এক মহিলাকে প্রকাশ্যে মারধর করা হয়। পরে স্থানীয়ভাবে তাদের দু’জনের বিয়ের ব্যবস্থা করা হয় বলে দাবি।ঘটনার সময় মহিলার স্বামী নিজেও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তিনিও এলাকায় নেতা হিসেবে পরিচিত। আরও চাঞ্চল্যের বিষয়, যে শ্রমিক নেতার সঙ্গে ওই মহিলার বিয়ে দেওয়া হয়েছে, তাঁরও দুই সন্তান রয়েছে বলে জানা গেছে।পুরো ঘটনাকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও চর্চা শুরু হয়েছে। প্রকাশ্যে মারধর, এরপর বিয়ের সিদ্ধান্ত—ঘটনার পেছনে কী ছিল, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *