Headlines

নল লাগানো রোগীও অবরোধে আটকে, অপেক্ষা শুধু পথ খোলার!

৭২ ঘণ্টার জাতীয় সড়ক ও রেলপথ অবরোধে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ ধরে রাস্তায় আটকে রয়েছেন শিশু, মহিলা, প্রবীণ থেকে শুরু করে অসুস্থ রোগীরাও। এমনই এক হৃদয়বিদারক পরিস্থিতির ছবি সামনে এসেছে বড়মুড়া অবরোধস্থলে।শরীরে চিকিৎসার নল লাগানো অবস্থায় এক রোগীকে নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েও অবরোধের কারণে মাঝপথে আটকে পড়েছেন পরিবারের সদস্যরা। অসুস্থ রোগীকে দ্রুত নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রয়োজন থাকলেও পথ বন্ধ থাকায় অসহায় হয়ে পড়েছেন তাঁরা।ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর পরিবারের একটাই আবেদন—অবরোধ প্রত্যাহার করে দ্রুত রাস্তা খুলে দেওয়া হোক, যাতে অসুস্থ মানুষটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া সম্ভব হয়।অবরোধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ। বিশেষ করে অসুস্থ রোগী, শিশু ও প্রবীণদের নিয়ে তৈরি হচ্ছে উদ্বেগজনক পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *