নাবালিকাকে ধর্ষণের মামলায় এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিল ধলাই জেলা ও দায়রা আদালত। দোষী সাব্যস্ত যুবকের নাম বিজয় ঘোষ।আদালত সূত্রে জানা যায়, লংতরাই ভ্যালি মহকুমার মনু থানাধীন চিত্তরঞ্জন পাড়া এলাকায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মামলার শুনানি হয় ধলাই জেলা ও দায়রা আদালতে।মামলার নথি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনার পর অভিযুক্ত বিজয় ঘোষকে দোষী সাব্যস্ত করেন আদালত। এরপর ধলাই জেলা ও দায়রা আদালতের বিচারপতি ধীমান দেববর্মা তাঁকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।আদালতের এই রায়কে নাবালিকাদের বিরুদ্ধে যৌন অপরাধের ঘটনায় কঠোর বার্তা হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।
নাবালিকাকে ধর্ষণের মামলায় যুবকের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড
