ফটিকরায়, ১৬ জুলাই: এলাকার মানুষের যাতায়াতের সুবিধার জন্য নিজ উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত করেছিলেন এক টমটম চালক। কিন্তু সেই উদ্যোগের পরই হুমকি ও হামলার মুখে পড়ার অভিযোগ তুলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঊনকোটি জেলার ফটিকরায় এলাকায়।অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা রাস্তার কারণে নিত্যদিন দুর্ভোগে পড়ছিলেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীবাহী টমটম চালকরা। সমস্যার সমাধানে এক টমটম চালক নিজের উদ্যোগে রাস্তার কিছু অংশ মেরামতের কাজ করেন। এরপরই কয়েকজন ব্যক্তি তাঁকে হুমকি দেন এবং শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করেন বলে অভিযোগ।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আক্রান্ত টমটম চালক প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্থায়ী সমাধান হয়নি। তাই সাধারণ মানুষকেই উদ্যোগ নিতে হচ্ছে।
নিজ উদ্যোগে রাস্তা সারাই, তারপরই হুমকি! ফটিকরায়ের টমটম চালকের অভিযোগে চাঞ্চল্য
