নিম্নমানের রাস্তার কাজের প্রতিবাদ করায় মেরামত বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে বেলবাড়ি আর ডি ব্লকের পদ্মলোচন পাড়ার জঙ্গাইলা থেকে চম্পকনগর যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি।স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি রাস্তাটির মেরামতের কাজ শুরু হলেও কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে স্থানীয়রা প্রতিবাদ জানালে পরবর্তীতে রাস্তার মেরামতের কাজ আর এগোয়নি বলে অভিযোগ।বর্তমানে রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দ তৈরি হয়েছে। এর ফলে প্রতিদিন চরম সমস্যায় পড়ছেন সাধারণ পথচারী ও যানবাহন চালকরা। পাশাপাশি স্কুল-কলেজের ছাত্রছাত্রীদেরও যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল দশা চললেও সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। নিম্নমানের কাজের পরিবর্তে টেকসই ও মানসম্মতভাবে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।রাস্তার দুরবস্থা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা মেরামত করে স্বাভাবিক যাতায়াতের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।
নিম্নমানের কাজের প্রতিবাদ, থমকে রাস্তা মেরামত! বেলবাড়িতে দুর্ভোগে জনজীবন
