Headlines

নিরাপত্তায় গাফিলতির অভিযোগ, পিএসও ছাড়লেন বিধায়ক রণজিৎ দেববর্মা

বিধায়ক হিসেবে গত সাড়ে চার বছর ধরে বারবার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (পিএসও) পরিবর্তনের অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রণজিৎ দেববর্মা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিকবার চিঠি দিয়েও কোনও উত্তর পাননি বলে তাঁর অভিযোগ। এই পরিস্থিতিতে নিজের পিএসওদের ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি শহরে না থেকে নিজের গ্রামে ফিরে সাংগঠনিক কাজকর্ম চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথাও জানান বিধায়ক।রণজিৎ দেববর্মার দাবি, তাঁকে না জানিয়ে এবং লিখিত নির্দেশ ছাড়াই একাধিকবার পিএসও পরিবর্তন করা হয়েছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও রাজ্য পুলিশের মহানির্দেশকের হস্তক্ষেপ দাবি করেন তিনি। পাশাপাশি নিরাপত্তারক্ষী পরিবর্তনের প্রকৃত কারণ খতিয়ে দেখার আবেদন জানান।বিধায়ক স্পষ্ট করেন, কোনও পিএসওর বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত অভিযোগ নেই। তবে বারবার নিরাপত্তারক্ষী পরিবর্তনের কারণ জানতে চান তিনি। এই ঘটনায় উপজাতি জনপ্রতিনিধিদের প্রতি বৈষম্যমূলক আচরণ হচ্ছে কি না, সেই প্রশ্নও তোলেন রণজিৎ দেববর্মা।তাঁর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের বক্তব্য এখনও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *