মান্দাই: পড়ুয়াদের পানীয় জলের সমস্যা মেটাতে নির্মাণ শুরু হয়েছিল মিনি ওয়াটার ট্যাঙ্কের। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই ট্যাঙ্কের ঢালাই, প্লাস্টার ও টাইলস খসে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে মান্দাই ব্লকের চন্দ্রধন এস বি স্কুলে।দক্ষিণ শিবনগর পঞ্চায়েতের অধীন বিদ্যালয়টিতে ব্লকের উদ্যোগে পঞ্চায়েতের মাধ্যমে প্রায় ছয় মাস আগে ট্যাঙ্ক নির্মাণের কাজ শুরু হয়। অভিযোগ, কাজ সম্পূর্ণ না করেই দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নির্মাণকাজ। এরই মধ্যে ট্যাঙ্কের বিভিন্ন অংশের ঢালাই, প্লাস্টার ও টাইলস খসে পড়তে শুরু করেছে।ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পড়ুয়াদের অভিভাবকরা। তাঁদের অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই নির্মাণ শেষ হওয়ার আগেই বিভিন্ন অংশ ভেঙে পড়ছে। বিদ্যালয়ের এক শিক্ষকও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি তুলে ধরে পড়ুয়াদের স্বার্থে দ্রুত ট্যাঙ্কের নির্মাণকাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন।
নির্মাণ শেষ হওয়ার আগেই খসে পড়ছে জলের ট্যাঙ্কের ঢালাই, ক্ষোভ মান্দাইয়ে
