আগরতলা, ২৬ জুন: পবিত্র মহরম উপলক্ষে রাজধানী আগরতলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকের আবহে পালিত হলো ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিন। কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর সঙ্গীদের আত্মত্যাগ ও শাহাদাতের স্মরণে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।এদিন রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকা থেকে একটি শোকের জলুস বের হয়। জলুসে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কারবালার মহান ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে স্মরণ করে শান্তি, সম্প্রীতি এবং মানবতার বার্তা তুলে ধরেন।ধর্মীয় নেতারা বলেন, মহরম কেবল শোকের দিন নয়, বরং অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের শিক্ষা বহন করে। তাই এই দিনের তাৎপর্য সব ধর্ম-বর্ণের মানুষের কাছেই অনুপ্রেরণার উৎস।সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জলুস সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
পবিত্র মহরম উপলক্ষে রাজধানীতে শোকের জলুস, কারবালার আত্মত্যাগ স্মরণে প্রার্থনা
