Headlines

পশ্চিম জেলা পাওয়ার লিফটিংয়ে ‘স্ট্রং ম্যান’ অমরজিৎ

আগরতলা: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো পশ্চিম জেলা পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। রবিবার কৃষ্ণনগর সুপারি বাগানের দশরথ দেব স্মৃতি ভবনে দিনভর জমজমাট এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশ নেন।প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়, ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব স্বপন সাহা, রাজ্য সংস্থার সচিব নারায়ণ দেবনাথ এবং ত্রিপুরা ভারোত্তোলন সংস্থার সচিব দুলাল কর্মকার। তাঁদের উপস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে বাড়তি উৎসাহ দেখা যায়।বিভিন্ন ওজন বিভাগে প্রতিযোগীরা শক্তি ও দক্ষতার প্রদর্শন করেন। জুনিয়র বিভাগে ৫২ কেজিতে রোহিত দেবনাথ, ৫৯ কেজিতে অভিজিৎ দে, ৬৬ কেজিতে রূপক দেব, ৭৪ কেজিতে জয় পাল, ৮৩ কেজিতে সম্রাট শাহ, ৯৩ কেজিতে অঙ্কন দে এবং ৯৩ কেজির ঊর্ধ্ব বিভাগে সন্দীপ দত্ত প্রথম স্থান অর্জন করেন।সিনিয়র পুরুষ বিভাগে ৫৯ কেজিতে রজত কুমার দাস, ৬৬ কেজিতে অনীশ চক্রবর্তী, ৭৪ কেজিতে অমরজিৎ দাস, ৮৩ কেজিতে গোপাল বণিক এবং ৯৩ কেজিতে রোহিত ভৌমিক সেরা হন।সাব-জুনিয়র বালিকা বিভাগে ৪৩ কেজিতে সিমরন আক্তার, ৫২ কেজিতে বৃষ্টি উড়াই এবং ৫২ কেজির ঊর্ধ্ব বিভাগে প্রিয়াঙ্কা ঘোষ প্রথম হন। জুনিয়র বালিকা বিভাগে ৫৭ কেজিতে উর্বশী সাহা সেরা হন।বালক বিভাগে ৫৩ কেজিতে রাহুল দেবনাথ, ৫৯ কেজিতে দেবরাজ দেববর্মা, ৬৬ কেজিতে সুদীপ্ত দাস এবং অপর ৬৬ কেজি বিভাগে রানেল দাস প্রথম স্থান অর্জন করেন। সিনিয়র মহিলা বিভাগে ৬২ কেজিতে সুরভী কর এবং ৬৯ কেজিতে তনুশ্রী পাল প্রথম হন।প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল সিনিয়র পুরুষদের সামগ্রিক বিভাগ। দুর্দান্ত শক্তি ও দক্ষতার প্রদর্শনের সুবাদে অমরজিৎ দাস অর্জন করেন ‘Overall Strong Man of West District’-এর খেতাব।প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্য সংস্থার প্রাক্তন ও বর্তমান সিনিয়র খেলোয়াড়রাও।সংশ্লিষ্টদের মতে, জেলার তরুণ প্রজন্মের মধ্যে পাওয়ার লিফটিংয়ের প্রতি আগ্রহ বাড়াতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *