পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো সাধারণ সভা। সভায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।সভায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, জেলার উন্নয়নমূলক কাজকে আরও এগিয়ে নিতে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডঃ বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা, উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা
