আগরতলার অভয়নগর আউটপোস্টের পুলিশের তৎপরতায় পাঁচটি মোবাইল ফোনসহ এক সন্দেহভাজন চোরকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া মোবাইলগুলির বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলগুলির প্রকৃত মালিকদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
পাঁচ মোবাইলসহ চোর গ্রেফতার, অভয়নগরে পুলিশের সাফল্য
