আগরতলার চলমান সংঘের পুকুরপাড় পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার ও রত্না দত্ত। পরিদর্শনের সময় পুকুরপাড়ের উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তাঁরা।পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানান, পুজোর আগেই পুকুরপাড়ের নির্মাণ ও সৌন্দর্যায়নের কাজ সম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ শেষ হওয়ার পর এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।পুকুরপাড়ের উন্নয়ন সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সাধারণ মানুষেরও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুজোর আগেই শেষ হবে চলমান সংঘের পুকুরপাড়ের কাজ, আশ্বাস মেয়রের
