Headlines

পুজোর আগে আগরতলায় পুলিশের গুরুত্বপূর্ণ বৈঠক, নজরে ট্রাফিক ও নিরাপত্তা

দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে আগরতলায়।আগামী ৬ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় পূর্ব থানায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। পুজোর দিনগুলিতে শহর ও সংলগ্ন এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কী কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।পুজোর সময় যাতে যানজট ও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায় এবং দর্শনার্থীরা নিরাপদে প্রতিমা দর্শন করতে পারেন, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে বৈঠকে। প্রয়োজনীয় পদক্ষেপ চূড়ান্ত করাই এই সভার মূল লক্ষ্য।এবার দুর্গাপূজার পাশাপাশি ‘ত্রিপুরা পুলিশের ১৫০ বছর’ উপলক্ষ্যও রয়েছে। ফলে উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *