আগরতলা: শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে মানবিক উদ্যোগ গ্রহণ করলেন বোধজং উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকরা। উৎসবের আগে আর্থিকভাবে অসচ্ছল মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্যী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উপস্থিতিতে দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।দুর্গাপুজো মানেই আনন্দ, উৎসব ও মিলন। কিন্তু আর্থিক অনটনের কারণে অনেক পরিবারই নতুন পোশাক কেনার সুযোগ পান না। সেই সমস্ত মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাঁদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিতেই এই উদ্যোগ বলে জানা গেছে।বিদ্যালয়ের শিক্ষকদের এই উদ্যোগ উৎসবের মরশুমে সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার এক সুন্দর বার্তা তুলে ধরেছে।
পুজোর আনন্দ ভাগ করে নিতে বস্ত্র বিতরণ বোধজং বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের
