আগরতলা, ১৬ জুলাই: রাজধানী আগরতলার পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় নবনির্মিত ও সংস্কারকৃত শ্রী শ্রী নৃসিংহ দেবতা ও শ্রীশ্রী রাম-জানকি মন্দিরে রাম ও সীতার মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক এবং বিশিষ্ট অতিথিরা।দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই মন্দিরটি সম্প্রতি নতুনভাবে সংস্কার ও সৌন্দর্যায়ন করা হয়েছে। আধুনিক নকশায় সজ্জিত মন্দির প্রাঙ্গণে রাম ও সীতার নতুন মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।উদ্বোধনী অনুষ্ঠানে বহু ভক্ত ও স্থানীয় বাসিন্দার সমাগম হয়। পূজা-অর্চনা, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় মূর্তি প্রতিষ্ঠার আনুষ্ঠানিকতা।স্থানীয়দের মতে, নবসজ্জিত এই মন্দির ভবিষ্যতে ধর্মীয় উপাসনার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
পুরনো মোটরস্ট্যান্ডে নব রূপে নৃসিংহ-রাম জানকি মন্দির, রাম-সীতার মূর্তি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
