শান্তিরবাজার, নিজস্ব প্রতিনিধি:দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার মনপাথর বাজার এলাকায় নেশাবিরোধী অভিযানের সময় পুলিশের সরকারি কাজে বাধা এবং জব্দ করা মদ ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক মহিলাকে আটক করেছে শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনায় জড়িত অন্যদের খোঁজেও অভিযান চালানো হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই মনপাথর বাজার এলাকায় নেশাবিরোধী অভিযান চলাকালীন একদল ব্যক্তি পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। অভিযোগ, তারা পুলিশের গাড়ি থেকে জব্দ করা মদ ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। এ ঘটনায় শান্তিরবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়।মামলার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু করে। তদন্তের ভিত্তিতে একজন মহিলাকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত জানান, ঘটনার তদন্ত চলছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, অভিযুক্তদের কাউকেই ছাড় দেওয়া হবে না।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের গাড়ি থেকে মদ ছিনতাই কাণ্ডে এক মহিলা আটক, বাকিদের খোঁজে অভিযান
