Headlines

শোকাহত তিন পরিবারের পাশে মন্ত্রী বিকাশ দেববর্মা, দিলেন আর্থিক সহায়তা ও শিক্ষার আশ্বাস

কৃষ্ণপুর, নিজস্ব প্রতিনিধি:২৯ নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের তিনটি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা বিধায়ক বিকাশ দেববর্মা। রবিবার তিনি এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে সম্প্রতি প্রয়াত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাঁদের সমবেদনা জানান এবং শ্রাদ্ধানুষ্ঠানের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।প্রথমে কৃষ্ণপুর পুরাতন বাজার এলাকায় প্রয়াত তপন চন্দের বাড়িতে যান মন্ত্রী। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, তপন চন্দের মৃত্যুর পর তাঁর দুই স্কুলপড়ুয়া সন্তান কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। মন্ত্রী তাঁদের আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়া উচিত নয়।এরপর তিনি প্রয়াত নিরঞ্জন বিশ্বাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। শ্রাদ্ধানুষ্ঠানের জন্য আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি পরিবারের সন্তানের শিক্ষার ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেন।পরে বালুছড়া এলাকায় প্রয়াত বীরেন্দ্র সরকারের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং শ্রাদ্ধানুষ্ঠানের জন্য আর্থিক সাহায্য তুলে দেন।এদিনের কর্মসূচিতে মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে ছিলেন মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস, খোয়াই জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার, বিজেপি খোয়াই জেলা সাধারণ সম্পাদক নির্মল সরকারসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।স্থানীয়দের একাংশের মতে, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয়। মন্ত্রী বিকাশ দেববর্মাও জানান, ভবিষ্যতেও অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *