বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবকে ত্রিপুরা বিজেপির প্রদেশ কার্যালয়ে সংবর্ধনা জানানো হয়। দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁকে ফুল ও উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানানো হয়।সংবর্ধনা পর্ব শেষে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে মিলিত হন বিপ্লব কুমার দেব। বৈঠকে সাংগঠনিক বিষয়সহ দলের আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তাঁর নতুন দায়িত্ব ঘিরে ত্রিপুরা বিজেপির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
প্রদেশ কার্যালয়ে বিপ্লব দেবকে সংবর্ধনা, বৈঠকে সাংগঠনিক বার্তা
