নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই সাক্ষাৎ হয়।প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এই সাক্ষাতের বিষয়টি জানানো হয়েছে। রাজ্যপালও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি সামাজিক মাধ্যমে উল্লেখ করেন। তবে বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর
