আগরতলা, ৮ আগস্ট: প্রাক্তন বাম বিধায়ক গৌরী ভট্টাচার্যের প্রয়াণে তাঁকে স্মরণ করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলায়। সারা ভারত আইনজীবী ইউনিয়ন (AILU)-এর উদ্যোগে আগরতলা জেলা আদালতের নতুন ভবনের নিচতলায় অবস্থিত ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন হলে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।শিবিরের শুভ উদ্বোধন করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী ও সংগঠনের সদস্যরা।গৌরী ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানবিক বার্তা তুলে ধরা হয়। আইনজীবীদের পাশাপাশি অন্যান্য স্বেচ্ছাসেবকরাও এই মহৎ উদ্যোগে অংশ নেন।আয়োজকদের বক্তব্য, প্রয়াত নেত্রীর স্মৃতিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি রক্তের সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
প্রয়াত গৌরী ভট্টাচার্যকে স্মরণে রক্তদান শিবির, উদ্বোধনে মানিক সরকার
