Headlines

প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকরের বাসভবনে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, পরিবারের পাশে থাকার বার্তা

আগরতলা, ২০ জুলাই ২০২৬: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের আকস্মিক প্রয়াণের পর তাঁর বাসভবনে পৌঁছে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।এদিন তিনি প্রয়াত ডিজিপির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রতিমা ভৌমিক বলেন, অনুরাগ ধ্যানকরের মৃত্যু রাজ্যের জন্য অত্যন্ত মর্মান্তিক ও অপূরণীয় ক্ষতি। একজন দক্ষ, দায়িত্বশীল এবং সৎ পুলিশ আধিকারিক হিসেবে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।তিনি প্রয়াত ডিজিপির বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।ডিজিপির আকস্মিক মৃত্যুর পর তাঁর বাসভবনে রাজনৈতিক নেতা, প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন স্তরের মানুষজনের উপস্থিতি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *