Headlines

“প্রেস স্টিকার লাগিয়ে গাঁজা পাচার! কমলপুরে ভুয়ো সাংবাদিক পরিচয়ে ধরা পড়ল ৩ নেশা কারবারি”

কমলপুর, ৩১ মে: সাংবাদিক পরিচয়ের আড়ালে গাঁজা পাচারের চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো ধলাই জেলার কমলপুরে। গাড়িতে ‘প্রেস’ স্টিকার লাগিয়ে বহিরাজ্যে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা চালাতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল তিন মাদক কারবারি।পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার কমলপুর থানার অধীন দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে নিয়মিত তল্লাশির সময় সন্দেহভাজন একটি গাড়িকে আটক করা হয়। গাড়িটিতে ‘প্রেস’ স্টিকার লাগানো থাকায় প্রথমে সেটিকে সংবাদমাধ্যমের গাড়ি বলে মনে হলেও, তল্লাশিতে বেরিয়ে আসে আসল চিত্র।তল্লাশি চালিয়ে গাড়ি থেকে মোট ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধার হওয়া গাঁজার চালানটি আগরতলা থেকে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে কমলপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।পুলিশের এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, মাদক পাচারের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *