Headlines

ফটিকরায়ে পোষণ মাস উদযাপন, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার বার্তা

ফটিকরায়, ৯ অক্টোবর: গর্ভবতী মা ও শিশুর পুষ্টি, স্বাস্থ্য সুরক্ষা এবং যথাযথ পরিচর্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমারঘাট মহকুমার ফটিকরায় কমিউনিটি হলে পালিত হলো নবম রাষ্ট্রীয় পোষণ মাস ও অঙ্গন মিলন সেবা অনুষ্ঠান।ঊনকোটি জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর এবং আইসিডিএস কুমারঘাট প্রজেক্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পুষ্টির গুরুত্ব এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার গ্রহণ, শিশুর যথাযথ পরিচর্যা এবং স্বাস্থ্য সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় অনুষ্ঠানে।অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুপর্ণা দাস, সংশ্লিষ্ট দপ্তরের ডিরেক্টর বিদ্যাসাগর দেববর্মা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।এই কর্মসূচির মধ্য দিয়ে মা ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *