Headlines

ফলাফল ও নিয়োগের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়লেন STGT ২০২২-এর পরীক্ষার্থীরা

দীর্ঘ অপেক্ষার অবসান কবে হবে? কবে প্রকাশিত হবে পরীক্ষার ফলাফল, আর কবে মিলবে নিয়োগের সুযোগ? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে গিয়ে মানসিক উদ্বেগে ভেঙে পড়ছেন STGT ২০২২ সালের পরীক্ষায় অংশগ্রহণকারী বেকার যুবক-যুবতীরা। নিজেদের দাবি পূরণের আশায় ফের সরব হলেন তাঁরা।বুধবার, ১৪ অক্টোবর, পরীক্ষার ফলাফল প্রকাশ এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান STGT ২০২২ সালের প্রার্থীরা। একই দাবিতে এদিন তাঁরা শিক্ষা ভবনে গিয়ে STGT-র চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দিতে চেয়েছিলেন। কিন্তু চেয়ারম্যান উপস্থিত না থাকায় তাঁর সঙ্গে দেখা করা সম্ভব হয়নি।এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের দাবি ও দীর্ঘ অপেক্ষার কথা তুলে ধরেন চাকরিপ্রত্যাশী যুবক-যুবতীরা। তাঁদের বক্তব্য, পরীক্ষার ফলাফল প্রকাশ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।দীর্ঘদিন ধরে ফলাফল ও নিয়োগের অপেক্ষায় থাকা এই প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। তাই আর বিলম্ব না করে ফলাফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *