Headlines

ফিদেল কাস্ত্রোর জন্ম শতবার্ষিকীতে সিপিআইএমের শ্রদ্ধা নিবেদন

আগরতলা: কিউবা বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রোর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।সিপিআইএমের রাজ্য দপ্তরে আয়োজিত এই কর্মসূচিতে দলের নেতৃবৃন্দ ও কর্মীরা ফিদেল কাস্ত্রোর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।অনুষ্ঠানে ফিদেল কাস্ত্রোর বিপ্লবী জীবন, কিউবার সমাজ ও রাজনীতিতে তাঁর ভূমিকা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর অবদানের কথা তুলে ধরা হয়। তাঁর আদর্শ ও সংগ্রামের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *