Headlines

ফেনসিডিল কাণ্ডে বিজেপি বিধায়কের ভাতিজা গ্রেপ্তার! ক্রাইম ব্রাঞ্চের টানা জেরা

আগরতলা রেলস্টেশনে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় বিজেপি বিধায়ক জিতেন মজুমদারের ভাতিজা বিক্রম মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার এনসিসি থানায় তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে ক্রাইম ব্রাঞ্চ।তদন্তকারীদের মূল লক্ষ্য, ফেনসিডিল পাচারকাণ্ডে বিক্রমের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে এবং এই চক্রের সঙ্গে তাঁর কী ধরনের যোগসূত্র রয়েছে তা খুঁজে বের করা। এ ঘটনায় এর আগেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।তবে ফেনসিডিল পাচারচক্রে বিক্রম মজুমদারের নির্দিষ্ট ভূমিকা কী ছিল, সে বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। গোটা ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে ক্রাইম ব্রাঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *